ধারাবাহিকভাবে দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত কমেছে। ফলে ভালো মানের সোনার দাম আবার আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে।
আজকের নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দামও কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৩৫ ডলার ছাড়িয়েছে। নতুন বাজার দর অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।
সোনার সঙ্গে রুপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!