অর্থনীতি

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৫১ শতাংশ

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৭:০৫ এএম ১১
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৫১ শতাংশ

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সার্বিক সূচক ডিএসইএক্স ২.৮৪ শতাংশ বেড়ে ৫,১০০ পয়েন্টে পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫১ শতাংশ, ৫৭৫ কোটি ৮১ লাখ টাকায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএস-৩০ সূচক বেড়ে ১,৯৬৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ডিএসইএস ১,২৫ পয়েন্টে পৌঁছেছে। গত সপ্তাহে ডিএসইতে ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৯টির, কমেছে ৪১টির, অপরিবর্তিত ছিল ৩৮টির।

ডিএসইতে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

খাতভিত্তিক লেনদেনে সাধারণ বীমা খাত শীর্ষে অবস্থান করেছে, মোট লেনদেনের ১৭.৬১ শতাংশ দখল করেছে। এর পরে ওষুধ ও রসায়ন খাত (১৬.১৬%), ব্যাংক খাত (১১.০৮%), বস্ত্র খাত (৯.৭১%) ও খাদ্য ও আনুষঙ্গিক খাত (৭.৩১%) অবস্থান করছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২.৪৪ শতাংশ বেড়ে ১৪,২৬১ পয়েন্টে পৌঁছেছে। সিএসসিএক্স সূচক বেড়ে ৮,৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন ৫৮ কোটি ১৮ লাখ টাকায় হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩২ কোটি ৮২ লাখ টাকা।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করছে এবং পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!