অর্থনীতি

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ৫৭ হাজার টাকা

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:২৩ এএম ১০
আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ৫৭ হাজার টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভালো মানের সোনা (২২ ক্যারেট) ভরিপ্রতি বিক্রি হবে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকায়, যা আগের দামের তুলনায় ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বেশি।

রোববার বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ঘোষিত নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের আন্তর্জাতিক সূচক গোল্ডপ্রাইস ডট অর্গ সূত্রে জানা যায়, রোববার প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৮৮ ডলার ছাড়িয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ভরিপ্রতি ৬ হাজার ৯৪০ টাকায়। ১৮ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!