অর্থনীতি

পুনর্মূল্যায়নে এপেক্স ট্যানারির জমির দাম বেড়েছে ৩২৮ কোটি টাকা

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৬:২৩ এএম
পুনর্মূল্যায়নে এপেক্স ট্যানারির জমির দাম বেড়েছে ৩২৮ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেডের জমির পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে কোম্পানির জমির দাম প্রায় ৩২৭ কোটি ৬৮ লাখ টাকা বেড়ে ৩৪৫ কোটি টাকা হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্মূল্যায়নের জন্য এম/এস জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্সের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়েছে। এটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, জমির পূর্ববর্তী বুক ভ্যালু ছিল ১৬ কোটি ৯৫ লাখ টাকা, যা পুনর্মূল্যায়নের পর বেড়ে ৩৪৪ কোটি ৬৩ লাখ টাকা হয়েছে।

এর পাশাপাশি এপেক্স ট্যানারি পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণের জন্য নিজস্ব কারখানায় অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি), ক্রোম রিকভারি প্ল্যান্ট এবং সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পের জন্য প্রায় ১২–১৫ হাজার বর্গফুট এলাকা নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির দাবি, এই উদ্যোগ আন্তর্জাতিক ক্রেতাদের কঠোর পরিবেশগত মানদণ্ড পূরণ এবং দেশের পরিবেশ আইন যথাযথভাবে মেনে চলার জন্য নেওয়া হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!