রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার। এ কার্যক্রম ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য সরবরাহ নিশ্চিত করতে রমজান মাসে সরকারি উদ্যোগে এই বিক্রয় কার্যক্রম চালানো হবে।
নির্ধারিত মূল্যে পণ্যগুলো হলো—
ড্রেসড ব্রয়লার মুরগির মাংস (প্রতি কেজি) ২৪৫ টাকা
গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা
পাস্তুরিত দুধ (প্রতি লিটার) ৮০ টাকা
ডিম (প্রতি পিস) ৮ টাকা
মন্ত্রণালয় জানায়, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!