একদিন দাম কমার পরই আবার বাড়ানো হলো সোনার মূল্য। স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এর আগে শুক্রবার এ দাম ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।
অপরদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও আজ সোনার দাম বেড়েছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গ-এর তথ্যমতে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
এর আগে ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৫০ ডলারে ওঠে, যা ছিল সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।
বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ২৯ জানুয়ারি বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ালে ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!