অর্থনীতি

সোনামসজিদ বন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৬:২১ এএম
সোনামসজিদ বন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল শুধুমাত্র ভোটের দিন বন্ধ থাকবে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। ১৪ ফেব্রুয়ারি থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যান্য সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আগের মতোই চলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!