অর্থনীতি

ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা: অর্থ উপদেষ্টা

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৮:৪৩ এএম
ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা: অর্থ উপদেষ্টা

একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ক্ষতিপূরণ দেওয়ার মডেল তৈরি করতে কিছু সময় লাগবে। কারিগরি হিসাব-নিকাশের মাধ্যমে ধাপে ধাপে এই ক্ষতিপূরণ বাস্তবায়ন করা হবে।

ড. সালেহউদ্দিন বলেন, শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণ জটিল বিষয়, কারণ ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু নেতিবাচক হয়ে গেলে পুরো বোঝা শেয়ারহোল্ডারদের ওপর চাপানো যায় না। ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা আংশিকভাবে শেয়ার বা ক্ষতিপূরণ পেতে পারেন।

তিনি আরও বলেন, ব্যাংক খাতের সমস্যার এককালীন সমাধান সম্ভব নয়। ধারাবাহিক সংস্কার, নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে আস্থা ফিরিয়ে আনা জরুরি। শেয়ারবাজার ও বন্ড মার্কেটকে শক্তিশালী না করলে ব্যবসা-বাণিজ্য দীর্ঘমেয়াদে ব্যাংকনির্ভরই থাকবে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!