ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে চার দিনের জন্য আর্থিক লেনদেন সীমিত করা হয়েছিল। তবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এর ফলে বিকাশ, রকেট ও নগদের গ্রাহকরা আবার স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ব্যক্তি পর্যায়ে পিয়ার-টু-পিয়ার লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দৈনিক সর্বোচ্চ লেনদেনের সংখ্যা ১০টিতে সীমাবদ্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধ চলমান নিয়ম অনুযায়ী চলবে।
এছাড়া ওই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তিগত লেনদেন সীমিত থাকলেও ভোট ও গণভোটের সময় আর্থিক অপব্যবহার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। নির্বাচনের পর থেকে বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন স্বাভাবিকভাবে চালু হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!