অর্থনীতি

রমজানে পুঁজিবাজারে লেনদেন পৌনে ৪ ঘণ্টা

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৮:০৩ এএম
রমজানে পুঁজিবাজারে লেনদেন পৌনে ৪ ঘণ্টা

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় কমিয়ে প্রায় পৌনে ৪ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্র জানায়, রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। বর্তমানে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। রোজার পরে ঈদের ছুটি শেষ হওয়ার পর আবার পূর্বের সময়সূচি অনুযায়ী লেনদেন শুরু হবে।

রমজান মাসে লেনদেনের সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত প্রধান লেনদেন চলবে। এর পরে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এই সময় নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে দিনের ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার বা ইউনিট ক্রয়-বিক্রয় করতে পারবেন।

ডিএসই জানিয়েছে, রমজান মাসে অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!