নতুন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রথম কার্যদিবসে আশ্বস্ত করেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পর্যাপ্ত এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব।
সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রমজান মাস এবং পরবর্তী সময়ে বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে হাতে থাকা পণ্য যথেষ্ট।”
‘রমজান এলেই সিন্ডিকেট প্রসঙ্গ আসে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সাউন্ড বাইট দেব না, ইনশাআল্লাহ কাজ করে দেখাব।” তিনি আরও জানান, বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের এই প্রথম বক্তব্যে বোঝা গেছে, তিনি শুধু ঘোষণা দিয়ে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগী হবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!