পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের সময় প্রায় এক ঘণ্টা কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এ লেনদেন শুরু হবে সকাল ১০টায়। চলবে বিরতিহীনভাবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত থাকবে ১০ মিনিটের পোস্ট–ক্লোজিং সেশন।
পোস্ট–ক্লোজিং সেশনে নতুন কোনো দর প্রস্তাব করা যাবে না। তবে দিনের নির্ধারিত ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট কেনাবেচা করতে পারবেন।
গতকাল পর্যন্ত প্রচলিত সময়সূচি অনুযায়ী, শেয়ারবাজারে লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। রমজান শেষে ঈদের ছুটি কাটিয়ে বাজারে লেনদেন আবার আগের সময়সূচিতে ফিরবে।
এদিকে রমজান মাসে ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর দাপ্তরিক কার্যক্রমও পূর্বের নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!