ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম সহনীয় রাখতে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা হলেও বিভিন্ন স্থানে এটি উর্ধ্বমূল্যে বিক্রি হচ্ছে, যা নিয়ন্ত্রণে আনা জরুরি।
মন্ত্রী আরও বলেন, এলপিজি আমদানিকারক ও সরবরাহকারীরা তাদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছেন এবং সেগুলো সমাধানে সরকার কাজ করবে। ভোক্তাদের যাতে কোনো ধরনের অসুবিধা বা বাজারে অস্থিরতা না হয়, সেজন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি আরও বৃদ্ধি করা হবে।
এলপিজি দাম বাড়ার সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, “এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই। দেশের ৩৩টি কোম্পানিকে এলপিজি আমদানের লাইসেন্স দেওয়া আছে, যার মধ্যে ১০টি কোম্পানি প্রায় ৭০ শতাংশ আমদানি করে। বাজারে ওঠানামা এবং কিছু অপারেটরের নিষ্ক্রিয়তা কিছুটা প্রভাব ফেলেছে, তবে এটি একমাত্র কারণ নয়। আমরা এই বিষয়গুলো সমাধানে কাজ করব।”
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!