অর্থনীতি

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করা হবে না: অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৫:৪৩ এএম
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করা হবে না: অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

বাংলাদেশে উগ্রদক্ষিণপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ধর্মের নামে কোনো ফ্যাসিবাদ আমরা সহ্য করব না।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা বিএনপির উদ্যোগে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

জোনায়েদ সাকি বলেন, “একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, আজ ধর্মের নামে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। সারাদেশে ঐক্য বজায় থাকলে বাংলাদেশ গণতান্ত্রিক, সার্বভৌম এবং ন্যায়বিচারের দেশ হিসেবে আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর দ্রুত কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!