গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেলেও সাপ্তাহিক গড় লেনদেন কমেছে প্রায় ৩১ শতাংশ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র সার্বিক সূচক ডিএসইএক্স ২.৪৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ৭১.৫৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৯ পয়েন্টে উঠেছে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহে মোট ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডে লেনদেন হয়েছে; এর মধ্যে ২৭৪টির দর বেড়েছে, ৮৩টির কমেছে এবং ৩২টির অপরিবর্তিত ছিল।
ডিএসইতে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক এবং রবি আজিয়াটা।
বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সপ্তাহের শুরুতে কিছুটা সতর্কতা থাকলেও ব্যাংক খাতের শেয়ারে জোরালো ক্রয়চাপ এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পুনঃতফসিল নীতিতে শিথিলতা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা, আগের সপ্তাহের ১ হাজার ৫০ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার তুলনায় ৩০.৯৭ শতাংশ কম। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাত শীর্ষে ছিল ২২.৬৬ শতাংশ লেনদেনের মাধ্যমে।
অন্যদিকে, দেশের আরেকটি পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)’র সার্বিক সূচক সিএএসপিআই ১.৬২ শতাংশ বেড়ে ১৫ হাজার ৫৯৭ পয়েন্টে পৌঁছেছে। নির্বাচিত সূচক সিএসসিএক্স ১.৬৬ শতাংশ বাড়ে ৯ হাজার ৫৮৭ পয়েন্টে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!