অর্থনীতি

বেলিয়ার সভাপতি শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইয়াদুল হক

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৪:৫২ এএম
বেলিয়ার সভাপতি শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইয়াদুল হক

লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)–এর সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল আলম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াদুল হক।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমসি ভবনের একটি রেস্তোরাঁয় ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির পরিচিতি প্রদান, সদস্যদের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদের বিপরীতে একটি পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। অন্য কোনো বৈধ মনোনয়নপত্র না থাকায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কমিটির অন্য নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সহসভাপতি অসীম সরকার, অর্থ সম্পাদক এস এম মনির উজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন তরফদার। পরিচালক পদে নির্বাচিত সাত সদস্য হলেন মোহাম্মদ জাকিরুল হক, মো. নেয়ামুল হক, মো. লতিফুর রহমান, ফারুক হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আহম্মদ আলী ও আরেফ আহমেদ।

নবনির্বাচিত সভাপতি শফিউল আলম উজ্জ্বল বলেন, তাঁদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও দেশের লিফটশিল্পের বিকাশে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি লিফট খাতে শুল্ক কমানোর আহ্বান জানিয়ে বলেন, লিফটের ব্যয় কমলে অবকাঠামো খাত আরও এগিয়ে যাবে। আগামী বাজেটে এ শিল্পের বিকাশে সরকারের সহায়তা প্রত্যাশা করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!