পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিস্পুট) রেগুলেশনস, ২০২৬’ শিরোনামে প্রণীত এ বিধিমালা গত ১০ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ট্রেকহোল্ডার কোম্পানি ও তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের উত্থাপিত অভিযোগ নিষ্পত্তির জন্য এ বিশেষ প্রবিধান কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে অভিযোগ গ্রহণ, যাচাই–বাছাই, শুনানি ও নিষ্পত্তির একটি প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে অভিযোগ নিষ্পত্তিতে সময়ক্ষেপণের বিষয়ে বিনিয়োগকারীদের অসন্তোষ ছিল। নতুন প্রবিধান কার্যকর হলে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।
নতুন বিধিমালা ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় ফরম ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিনিয়োগকারীরা অভিযোগ দাখিল এবং নিষ্পত্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য সেখানে থেকে সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!