অর্থনীতি

আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম পদত্যাগ

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৬:০৯ এএম
আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম পদত্যাগ

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।

আজ সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত কারণে তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছেন না।

পদত্যাগপত্রে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলমকে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তখন থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!