অর্থনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দাম বেড়ে ১৩ শতাংশ

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৮:২৫ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দাম বেড়ে ১৩ শতাংশ

মধ্যপ্রাচ্য এ ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। গত তিনদিনে প্রতি ব্যারেল তেলের দাম বেড়েছে ১৩ শতাংশ।

আন্তর্জাতিক এএফপি সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৭২ ডলারে বিক্রি হয়েছিল; দিনের শেষে দাম বেড়ে দাঁড়ায় ৮২ ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম একই সময়ে ৬০ ডলার থেকে ৭০ ডলারের ওপরে পৌঁছায়।

২৮ ফেব্রুয়ারি ইরান হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত করার পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট, যেখানে প্রতিদিনের তেলের ২০ শতাংশ যাতায়াত হয়।

বিশ্লেষকরা জানিয়েছেন, যদি এই প্রণালী বন্ধ থাকে, তাহলে দৈনিক তেলের সরবরাহ স্বাভাবিকের চেয়ে অন্তত ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল কমে যাবে, যা ভবিষ্যতে তেলের দাম আরও বাড়াতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!