এক দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়িয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মূল্য সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গতকাল ভালো মানের সোনার দাম ছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
সংগঠনটি বলেছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় আনা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭১৩ টাকা, ২১ ক্যারেটের ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারের তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্যে দেখা যায়, প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৫ হাজার ৩৫৯ ডলারে উঠেছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৫৬ ডলার। ৩০ জানুয়ারি তা ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
এর আগে গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণে দাম বাড়ায় বাজুস। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!