রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন–এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পদত্যাগপত্র পাঠান। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। জয়নুল বারী বলেন, ব্যক্তিগত কারণে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন এই প্রতিষ্ঠানটি দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
এর আগে একই দিনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান এম আসলাম আলমও পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে আর্থিক খাতের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে পরিবর্তনের ঘটনা ঘটছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!