রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক–এর চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে মোহাম্মদ মুসলিম চৌধুরী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সরকারের অর্থসচিব হিসেবেও কর্মরত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট তাঁকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত এলো।
তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!