অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–র ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক নির্দেশনায় তাঁর অ্যাকাউন্টসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থাটির চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে তাঁর হিসাব খোলার ফরম, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) নথি, লেনদেনের বিবরণীসহ যাবতীয় দলিল তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশন–এ (দুদক)। সংস্থাটি জানিয়েছে, অভিযোগগুলো পর্যালোচনা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!