অর্থনীতি

ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:২১ এএম
ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী সোমবার (৯ মার্চ) সচিবালয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, উৎপাদক প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে যে ভোজ্যতেলের সরবরাহে কোনো সমস্যা নেই। তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে তেল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি সাধারণ ভোক্তাদেরও সতর্ক করে বলেন, অতিরিক্ত ভোজ্যতেল কেনার কোনো প্রয়োজন নেই।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!