শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
মন্ত্রী এই মন্তব্য করেন মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়। সভা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
তিনি পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহন, আবাসন সুবিধাসহ অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী সভার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিএমপির অতিরিক্ত কমিশনার (উত্তর ও দক্ষিণ), সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া সভায় উপকমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা সন্ত্রাসমুক্ত ও শান্তির নগর হিসেবে সিলেটকে গড়ে তুলতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!