অর্থনীতি

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৫:১৯ এএম
সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়লেও মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। একই সময়ে লেনদেনে টাকার অংকে কিছুটা ভাটা পরেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সূচকে ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা যায়। তবে বড় মূলধনের কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় সূচকের বড় উত্থান হয়নি। দিনের শেষে ডিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৯৮টির দাম কমেছে, এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫,২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১,০৬২ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ০.৮১ পয়েন্ট কমে ২,০৩৮ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে লেনদেনের পরিমাণ কমে ৫২৩ কোটি ৫৯ লাখ টাকায় এসেছে, যা আগের কার্যদিবসের ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় ৭০ কোটি ১৪ লাখ কম। আজকের লেনদেনে সর্বোচ্চ অবদান রাখে ওরিয়ন ইনফিউশন লিমিটেড; কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৮ লাখ টাকায়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ১৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে, ৪৩টির কমেছে এবং ২৬টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের ৪৭ কোটি ৫৬ লাখ টাকার তুলনায় কম।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!