অর্থনীতি

এনবিআর চালু করল রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৫:২৬ এএম
এনবিআর চালু করল রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম

আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে সময় বৃদ্ধির আবেদন করার জন্য নতুন অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এখন থেকে ঘরে বসেই করদাতারা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে জরিমানা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিবৃতিতে বলেন, ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ইতোমধ্যে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে রিটার্ন না দিতে পারলে করদাতা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে আবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি মঞ্জুর করতে পারবেন। অনুমোদিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা বা অতিরিক্ত কর দিতে হবে না। তবে আবেদন ৩১ মার্চের মধ্যে এবং ই-রিটার্নে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।

এনবিআর বিবৃতিতে সব করদাতাকে অনুরোধ জানানো হয়েছে, ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চ অথবা অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করুন। ডিজিটাল প্রক্রিয়ার কারণে আবেদন অনুমোদন বা নামঞ্জুরির বিষয়টি আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করছে এনবিআর।

এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন, যার মধ্যে ৪১ লাখের বেশি করদাতা ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। এবার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। যাদের জন্য অনলাইন বাধ্যতামূলক নয়, তারা সরাসরি সার্কেল অফিসে লিখিতভাবে বা অনলাইনে উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!