শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি খাতের দুই কোম্পানি – ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড – এ নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানি দুটি পৃথকভাবে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওয়াসিম জাব্বার, যিনি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। তার নিয়োগ গত ৫ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
অন্যদিকে, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন মো. আরফানুল হক। তিনি বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যমুনা অয়েল সূত্রে জানা গেছে, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের (ইএমআরডি) ৫ মার্চ ২০২৬ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ৮ মার্চ ২০২৬ তারিখের চিঠির পরিপ্রেক্ষিতে তাকে কোম্পানির চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!