দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম দুই লাখ ৪১ হাজার ৪৪৪ টাকায় নেমে এসেছে। মঙ্গলবার (২৪ মার্চ) যা ছিল দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী –
২২ ক্যারেট সোনা: ২,৪১,৪৪৫ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট সোনা: ২,৩০,৪৮১ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট সোনা: ১,৯৭,৫৩০ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি সোনা: ১,৬০,৯০৫ টাকা প্রতি ভরি
রুপার দাম অপরিবর্তিত রয়েছে –
২২ ক্যারেট রূপা: ৫,৩৬৫ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট রূপা: ৫,১৩২ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট রূপা: ৪,৪৩২ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি রূপা: ৩,৩২৪ টাকা প্রতি ভরি
বিশ্ববাজারে সোনার দাম গত কিছুদিনে ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪,৫৬০ ডলার, যা ঈদের আগে ৪,৬৮০ ডলারের বেশি ছিল। চলতি মাসের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে দাম ঊর্ধ্বমুখী ছিল।
গত মাসের শেষে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বাড়ার কারণে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধি ঘটে। ২৯ জানুয়ারি একবারে প্রতি ভরিতে ১৬,২১৩ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের সোনার দাম পৌঁছেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!