দেশের বাজারে ঈদের পর স্বর্ণের দাম কমানো হয়েছে। ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২৫ মার্চও সোনার দাম প্রতি ভরি ৫৪৮২ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে টানা সাত দফায় ভালো মানের সোনার ভরিতে দাম কমেছে ৩৫ হাজার ৫৭৫ টাকা।
বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম:
২২ ক্যারেট সোনা: ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা (৬৫৯০ টাকা কম)
২১ ক্যারেট সোনা: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (৬২৯৯ টাকা কম)
১৮ ক্যারেট সোনা: ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা (৫৩৬৬ টাকা কম)
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা (৪৪৩২ টাকা কম)
এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩৩২৪ টাকা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!