দেশে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাতে নেওয়া মোট বিদেশি ঋণের পরিমাণ গত বছরের ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে প্রায় ১১৩.৫২ বিলিয়ন ডলার।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরের শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল প্রায় ১১২.২২ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র তিন মাসে ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ১.৩০ বিলিয়ন ডলার বা ১৩০ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত বিদেশি ঋণের পরিমাণ ছিল ১১৩.৫৮ বিলিয়ন ডলার। ব্যাংক কর্মকর্তাদের মতে, সরকারি ও বেসরকারি দুই খাতেই বৈদেশিক ঋণ গ্রহণ বেড়েছে। সরকারি খাতে ঋণ বেড়েছে ১ শতাংশের কিছু কম।
ফলে সার্বিকভাবে দেশের বিদেশি ঋণের পরিমাণে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!