অর্থনীতি

ভরিতে সাড়ে ৬ হাজার টাকা কমল সোনার দাম

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৫:২৫ এএম
ভরিতে সাড়ে ৬ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছে। নতুন দামে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দর শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায়।

তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দর ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। চলতি মাসের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তী সময়ে তা কমতে শুরু করে। সর্বশেষ হিসাবে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৬৪ ডলারের কাছাকাছি নেমে এসেছে।

এর আগে গত জানুয়ারির শেষ দিকে দেশের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়, যখন ভরিপ্রতি দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!