সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে বিক্রির চাপ বাড়ায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
রোববার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–তে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এতে বাজারটির সবগুলো মূল্যসূচকই নিম্নমুখী হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরুতে বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে অল্প সময়ের মধ্যেই বিক্রির চাপ বাড়লে অধিকাংশ শেয়ারের দর কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় ছিল ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৫০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ারের দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৭২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।
সূচক পতনের মধ্যেও ডিএসইতে লেনদেন বেড়েছে। এদিন বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৪২ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৬০৩ কোটি ৮১ লাখ টাকার চেয়ে ৪২ কোটি ৬১ লাখ টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–তেও অধিকাংশ শেয়ারের দর কমেছে। ফলে এ বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দাম বেড়েছে, ৯৮টির কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩১ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বেশি।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের বিক্রির চাপ বাড়ায় সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!