অর্থনীতি

টানা চারবার বাড়ল সোনার দাম

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:৩১ এএম
টানা চারবার বাড়ল সোনার দাম

দেশের বাজারে টানা চারবার সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে । বুধবার (১ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। এতে করে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি মূল্য বেড়ে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) এ দাম ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

সোনার দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫,৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪,৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩,৫০০ টাকা।

বিশ্ববাজারে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে চলতি মাসের শুরু থেকে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪,৬৭৫ ডলার ছাড়িয়েছে। এর আগে ৩০ জানুয়ারি ৫,২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫,৫৫০ ডলারে পৌঁছেছিল।

গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম রেকর্ডভাবে বৃদ্ধি পায়, যার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম অভূতপূর্ব মাত্রায় বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকা পর্যন্ত পৌঁছে। বাজুস জানিয়েছে, একবারে এই পরিমাণে সোনার দাম বাড়ানো দেশের ইতিহাসে নজিরবিহীন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!