অর্থনীতি

২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:৩২ এএম
২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সরকার ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১ লাখ টন অপরিশোধিত তেল ও বাকি ১ লাখ ৬০ হাজার টন ডিজেল কেনা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী ের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এই তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়। জানা গেছে, সরাসরি ক্রয়পদ্ধতিতে ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’ থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করা হবে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য বিঘ্ন মোকাবিলা করতে আগাম প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের জন্য অপরিশোধিত তেল ক্রয়ের প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হলে তা অনুমোদিত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!