সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ–এ অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।
লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে অংশ নেওয়া সিকিউরিটিজের মধ্যে প্রায় দুই–তৃতীয়াংশের দাম বেড়েছে। এ সময় দাম কমার তুলনায় বাড়ার হার প্রায় সাড়ে তিন গুণ বেশি ছিল বলে বাজার বিশ্লেষণে দেখা গেছে।
বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে উন্নীত হয়েছে।
তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। প্রথম আধা ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের একই সময়ের তুলনায় কম।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধির কারণে লেনদেনের শুরুতেই বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!