ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
গত রোববার সামাজিক মাধ্যমে আংটি বদলের ছবি শেয়ার করে এই সুখবর জানান মধুমিতা। ছবিতে দেখা যায়, তিনি হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন এবং দেবমাল্যও মধুমিতার আঙুলে আংটি পরাচ্ছেন। ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, “শুধুই আমার।”
বাগদান অনুষ্ঠানে ঘরোয়া পরিবেশে কেক কেটে আনন্দ উদ্যাপন করা হয়। অভিনেত্রীর হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাদের বিয়ে কলকাতার বারুইপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হবে এবং ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন।
এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদের পর দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবনে পা রাখতে চলেছেন অভিনেত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!