বিনোদন

নীল–গোলাপি সাজে লাস্যময়ী জয়া আহসান

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৫:৪৩ এএম
নীল–গোলাপি সাজে লাস্যময়ী জয়া আহসান

অভিনয়গুণ আর ব্যক্তিত্বের মেলবন্ধনে জয়া আহসান বরাবরই আলাদা করে নজর কাড়েন। পর্দার বাইরে নিজের ফ্যাশন ও লুকের মাধ্যমেও ভক্তদের মুগ্ধ করেন এই অভিনেত্রী। ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন—প্রতিটি সাজেই নিজস্বতার ছাপ রাখেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মাঝে দারুণ সাড়া পড়ে যায়।

ছবিতে দেখা যায়, নীল রঙের কারুকাজ করা ব্লাউজের সঙ্গে গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে উঠেছেন জয়া। ভারী গয়না, নাকে বড় নথ আর কপালের টিকলি তার এই লুককে আরও আভিজাত্যপূর্ণ করে তুলেছে। ঐতিহ্যবাহী এই সাজে জয়ার উপস্থিতি যেন সময়কে ছাপিয়ে গেছে।

ছবির ব্যাকগ্রাউন্ডে পুরোনো কোনো বাড়ি বা স্থাপত্য দেখা যায়। সেখানেই বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো ঘিরে প্রশংসার মন্তব্যে ভরে উঠেছে তার অনলাইন ভক্তদের প্রতিক্রিয়া। অনেকেই বলেছেন, সময় বদলালেও জয়ার আবেদন বরাবরের মতোই অটুট। তবে কেউ কেউ ছবিতে বয়সের ছাপও খানিকটা চোখে পড়েছে বলে মন্তব্য করেছেন।

এদিকে পর্দায় জয়া আহসানকে দেখার অপেক্ষায় রয়েছেন তার দর্শকরা। তার অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা ও সামাজিক সংঘাতের জটিল গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ঘিরে দুই বাংলার দর্শকদের মধ্যেই বেশ আগ্রহ তৈরি হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!