বিনোদন

কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই: পরীমণি

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৫:৪৪ এএম ১৫
কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি এবার সাহিত্যনির্ভর চলচ্চিত্রে নাম লেখালেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমায় পরীমণির সঙ্গী হিসেবে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা লীসা গাজী, চঞ্চল চৌধুরী, পরীমণি এবং সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

পরীমণি জানান, বহুদিন ধরে তারই এক সুপ্ত আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। তিনি বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন আমার পছন্দের চরিত্র কী? আমি সবসময় বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো চরিত্রে অভিনয় করতে চাই। ‘শাস্তি’র মতো একটি চরিত্রে কাজ করার জন্য আমি মুখিয়ে ছিলাম। অবশেষে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই।”

পরীমণি খোলামেলা বলেন, বর্তমানে যে ধরনের কাজ করছেন, তাতে প্রথাগত ‘হিরোইন’ ইমেজ নেই। তিনি বলেন, “শুধু বাণিজ্যিক সিনেমা বা ল্যাহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না। দিন শেষে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটি শক্ত চরিত্র চাই। আমার মনে হয়, ‘শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।”

তিনি আরও বলেন, “আমরা যখন হিরোদের সঙ্গে কাজ করি, তখন অনেক সময় তাদের ঠিকঠাক পাওয়া যায় না। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি এখন শুধু ভালো কাজের দিকেই ফোকাস করছি।”


আরএস-রাসেল

Tags:
পরীমণি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!