ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি পোস্টে সমালোচকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। বয়স ও সৌন্দর্য নিয়ে কটাক্ষকারীদের ইঙ্গিত করে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, এ ধরনের নেতিবাচকতার জন্য তাঁর মোটেও খারাপ লাগছে না।
বুধবার (২১ জানুয়ারি ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, মানুষকে অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে মন্তব্য না করে নিজের জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়ার চেষ্টা করা উচিত। তিনি লেখেন, জীবন ছোট বা বড়—এমন কোনো বিষয় নয়, বরং জীবন অনিশ্চিত।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মনের কুৎসিততার কারণে যারা জীবনের সুন্দর দিক দেখতে ব্যর্থ হয়, তাদের জন্য তাঁর কোনো দুঃখবোধ নেই। বরং নিজের জীবনের ইতিবাচক দিকগুলো তিনি উপভোগ করতে জানেন বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
পোস্টের শেষাংশে নিজেকে নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি একটা পরী।’
পরীমণির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেক ভক্তই তাঁর আত্মবিশ্বাসী ও ইতিবাচক অবস্থানের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অকারণে সমালোচনা বা কটাক্ষের জবাব হিসেবেই এই পোস্টটি এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!