বিনোদন

শাড়ি ও খোঁপা চুলে কুসুমের স্নিগ্ধতা

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:৫৯ এএম ১০
শাড়ি ও খোঁপা চুলে কুসুমের স্নিগ্ধতা

দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার পর্দায় উপস্থিতি দিয়ে দর্শকের মন জিতে নেন; সেই সঙ্গে তার রূপ ও লাবণ্যও ভক্তদের নজর কাড়ে। সম্প্রতি অভিনেত্রীর নতুন কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়ে ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার বিকেলে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। ছবিতে তাকে নীল ও সবুজ আভার প্রিন্টেড শাড়ি, খোঁপা করে বাঁধা চুল এবং কানে ও গলায় ফুলের ডিজাইনের অর্নামেন্টসের সঙ্গে দেখা গেছে। কখনো চেয়ারে বসে আবার কখনো হাতে গোলাপ ফুল নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী, যা ভক্তদের নজর কাড়েছে।

ছবিগুলো প্রকাশের পর ভক্তরা প্রশংসা দিয়ে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর পোস্ট। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রবাদ আছে, ওল্ড ইজ গোল্ড। খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘মার্জিত স্টাইলের সঙ্গে চমৎকার লুক।’ কেউ কেউ তার শাড়ি ও সাজের প্রশংসা করে লিখেছেন, ‘গোলাপ আর আপনি দুটোই সুন্দর।’

দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করে আসছেন কুসুম শিকদার। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ এবং ‘শঙ্খচিল’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি কুড়িয়েছেন দর্শকদের প্রশংসা। পর্দায় সরব উপস্থিতির পাশাপাশি প্রায়ই নতুন লুক নিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!