বিনোদন

‘১২ ঘণ্টার মধ্যেই জীবন পাল্টে গিয়েছিল’

আপডেট: জানু ৩০, ২০২৬ : ০৫:৫৬ এএম
‘১২ ঘণ্টার মধ্যেই জীবন পাল্টে গিয়েছিল’

পর্দায় ইমরান হাশমি মানেই রোমান্টিক নায়ক। তবে বাস্তব জীবনে তিনি একজন দায়িত্বশীল বাবা—সেটাই আবার নতুন করে উঠে এলো তার সাম্প্রতিক সাক্ষাৎকারে। সেখানে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা স্মরণ করেছেন এই বলিউড অভিনেতা।

ইমরান জানান, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তার সাজানো জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। দিনের শুরুটা ছিল একেবারেই সাধারণ। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন, ছেলে আয়ানের প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে। বিষয়টি বুঝতে পেরেই দুশ্চিন্তায় পড়ে যান অভিনেতা।

দ্রুত আয়ানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আয়ান ক্যানসারে আক্রান্ত এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। খবরটি শোনার পর মুহূর্তেই যেন ভেঙে পড়ে সবকিছু।

সেই সময়ের কথা স্মরণ করে ইমরান বলেন, ‘মাত্র ১২ ঘণ্টার মধ্যেই আমার জীবন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। সকাল থেকে সন্ধ্যা—এই সময়ের মধ্যেই সবকিছু অচেনা হয়ে যায়।’

ছেলের অসুস্থতার সঙ্গে লড়াই করাই ছিল ইমরান হাশমির জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন নিজের লেখা বই ‘দ্য কিস অব লাইফ’-এ। সেখানে সন্তান অসুস্থ হওয়ার ভয়, একজন বাবার অসহায়তা আর আশা-নিরাশার গল্প লিখেছেন তিনি।

ইমরান জানান, শুরুতে তিনি ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নেন। স্ত্রী ও ছেলের সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেন, যেন তারা সাহস না হারান। তাঁর ভাষায়, ‘ওদের সামনে আমাকে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল।’

এই অভিজ্ঞতা ইমরান হাশমির জীবনদর্শনই বদলে দিয়েছে বলে জানান তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!