বিনোদন

নেটিজেনদের কটাক্ষের মুখে কারিনা কাপুর

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৫:২৬ এএম
নেটিজেনদের কটাক্ষের মুখে কারিনা কাপুর

বলিউড তারকা কারিনা কাপুর খানকে ঘিরে আলোচনা–সমালোচনা নতুন নয়। কখনো তাঁকে আত্মবিশ্বাসী বলা হয়, আবার কখনো অহংকারী—এই দ্বৈত তকমা বহুদিন ধরেই তাঁর সঙ্গে জড়িয়ে আছে। সম্প্রতি গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সেই বিতর্ক আবারও নতুন করে সামনে এসেছে।

ঘটনাটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নয়, বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল)। সেখানে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-এর খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাঁদের সঙ্গে ছিল দুই ছেলে তৈমুর ও জেহ।

খেলা চলাকালে গ্যালারিতে হাজির হন ‘বিগ বস ১৩’খ্যাত অভিনেত্রী আরতি সিং। তাঁর সঙ্গে ছিলেন মা ও স্বামী দীপক চৌহান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফ আলি খানের সঙ্গে ছবি তোলার জন্য আরতি ও তাঁর মা বেশ আগ্রহী হয়ে ওঠেন।

তবে ভিডিওটি ঘিরে বিতর্কের সূত্রপাত হয় কারিনাকে কেন্দ্র করে। নেটিজেনদের একাংশের অভিযোগ, ছবি তোলার সময় কারিনার উপস্থিতি প্রায় উপেক্ষা করে শুধু সাইফের দিকেই মনোযোগ দেন আরতি ও তাঁর পরিবার। বিষয়টি ভালোভাবে নেননি কারিনা—এমনটাই দাবি করছেন অনেকে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আরতির দিকে একাধিকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন কারিনা কাপুর। পরিস্থিতি বুঝতে পেরে সাইফ আলি খান দ্রুত এগিয়ে এসে কারিনাকে ডেকে নেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন। ক্যামেরার সামনে তখন সবাই হাসিমুখে পোজ দিলেও কারিনার অভিব্যক্তি নেটিজেনদের চোখ এড়ায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কেউ মন্তব্য করেছেন, ‘কারিনার আচরণ অহংকারেরই প্রকাশ।’ আবার কেউ লিখেছেন, ‘সব সময়ই তাঁর মধ্যে এক ধরনের ঔদ্ধত্য দেখা যায়।’

যদিও এ বিষয়ে কারিনা কাপুর বা আরতি সিং—কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!