চলচ্চিত্র ও ছোট পর্দার বর্তমান সময়ে মেহজাবীন চৌধুরী তার চিত্রনাট্য নির্বাচনে খুঁতখুঁতে মানদণ্ডের জন্য পরিচিত। সংখ্যার দৌড়ে না হেঁটে তিনি এখন গুণগত মানের পথে হাঁটছেন। সম্প্রতি গুণী নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। মেহজাবীন এই কাজটিকে জীবনে একবারই আসার মতো সুযোগ হিসেবে দেখছেন।
নিজের কাজ কমিয়ে দেওয়ার কারণ এবং নতুন প্রজেক্টে যুক্ত হওয়ার প্রেক্ষাপট নিয়ে মেহজাবীন বলেন, “আমি যেভাবে কাজ কমিয়ে ফেলেছি, নতুন কোনো চমক স্ক্রিপ্টে না থাকলে আমি সেখানে কোনোভাবেই অন-বোর্ড হই না। ডেফিনেটলি শিহাব ভাইয়ার রাইটিংয়ে এমন একটি চমক ছিল। আমার মনে হয়েছে, এরকম একটি ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না।”
চরিত্রটি নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাবীন আরও বলেন, “ওয়ান্স ইন আ লাইফটাইম এ ধরনের ক্যারেক্টার পাওয়া যায়। আমি খুব এক্সাইটেড। কতটুকু পুল করতে পারব, কতটুকু বিশ্বাসযোগ্য করতে পারব, কতটুকু চেষ্টা দিতে পারব—আমি আমার সেরাটা দেব। বাকি সবকিছু সময় বলে দেবে।”
তিনি বলেন, “আমি শিহাব শাহীনের একজন ফ্যান। উনি যেভাবে আর্টিস্টদের ডিরেক্ট করেন, তা আমি খুব উপভোগ করি। তাই এই কাজও উপভোগ করব এবং যথাসাধ্য ভালোভাবে সম্পন্ন করব।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!