বিনোদন

শাড়িতে অনন্যা রুনা খান

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৫:৪১ এএম ১৭
শাড়িতে অনন্যা রুনা খান

অভিনয়ে সাবলীলতা আর ব্যক্তিত্বে স্বতন্ত্রতা—এই দুইয়ে মিলে রুনা খান সবসময়ই আলাদা করে নজর কাড়েন। পর্দায় যেমন চরিত্রে চরিত্রে নিজেকে ভেঙেছেন, তেমনি ব্যক্তিগত স্টাইল আর আত্মবিশ্বাসী উপস্থিতিতেও তিনি আলোচনায় থাকেন নিয়মিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা কিছু ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ছবিতে রুনা খানকে দেখা গেছে নীল ও বেগুনি রঙের জমকালো শাড়িতে। পরনে ছিল ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ, যা তাঁর লুকে যোগ করেছে আধুনিকতা ও আভিজাত্যের ছোঁয়া। গলায় একাধিক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট পুরো সাজে এনে দিয়েছে এক ধরনের রাজকীয় আবহ।

হালকা মেকআপ ও খোলা চুলে রুনার স্বাভাবিক অথচ আত্মবিশ্বাসী চাহনি নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। একজন লিখেছেন, ‘অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং’, আরেকজন মন্তব্য করেছেন, ‘সুন্দরী, রুনা।’

ভক্তদের পাশাপাশি তাঁর সহকর্মীরাও এই লুকে রুনা খানের প্রশংসা করেছেন। স্পষ্টভাষী মনোভাব ও নিজস্ব স্টাইল তাঁকে বরাবরই অন্যদের থেকে আলাদা করে রেখেছে বলে মনে করেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পাশাপাশি অভিনয়ের কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন রুনা খান। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’–তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!