বিনোদন

‘জয়িতা’ হয়ে আদালতে লড়বেন কৌশানী

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৬:৪৫ এএম
‘জয়িতা’ হয়ে আদালতে লড়বেন কৌশানী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি এবার ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছেন; তবে ব্যক্তিগত কারণে নয়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’-তে তিনি এমন একটি লড়াকু চরিত্রে দর্শকের সামনে আসবেন।

সিরিজটির প্রি-টিজার সম্প্রতি মুক্তি পাওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এতে কৌশানী অভিনয় করেছেন জয়িতা চৌধুরী চরিত্রে, যিনি কর্মক্ষেত্রে নিয়মিত হেনস্তার শিকার হন।

সিরিজে দেখা যাবে, প্রতিদিনের ছোট ছোট অপমান সহ্য করার পর এক পর্যায়ে জয়িতা নিজের অধিকার আদায়ের জন্য একাই আদালতের দ্বারস্থ হন এবং শুরু হয় আইনি লড়াই। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য ব্যানার্জি।

গত বছর থেকেই কৌশানী নিজেকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করছেন। নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’-এর মাধ্যমে তিনি নিজস্ব প্রতিভা প্রমাণ করেছেন। এই ধারাবাহিকতায় আদালতের ময়দানে লড়াকু চরিত্রে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে কৌশানী ও সৌম্য ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্ত। ওয়েব সিরিজটি আগামী ২০ ফেব্রুয়ারি হইচই-এ মুক্তি পাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!