বিনোদন

রটারড্যামে বাংলাদেশের জয়জয়কার, ‘মাস্টার’ পেল সেরা চলচ্চিত্র পুরস্কার

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৭:৪৩ এএম
রটারড্যামে বাংলাদেশের জয়জয়কার, ‘মাস্টার’ পেল সেরা চলচ্চিত্র পুরস্কার

নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা জ্বলে উঠেছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সেরা চলচ্চিত্রের বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয় করেছে।

উৎসবের শুরু থেকেই উপস্থিত ছিলেন পরিচালক সুমিত, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। বাংলাদেশি প্রবাসী ও স্থানীয় দর্শকদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি উৎসবের আনন্দ দ্বিগুণ করেছে।

সদ্য এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, “পুরস্কার প্রাপ্তির মুহূর্ত ভাষায় প্রকাশের মতো নয়। আমরা সাধারণভাবে গিয়েছিলাম, ভাবছিলাম অন্যরা পুরস্কার পাবেন, আর আমরা হাততালি দেব। সেই হাততালি যখন বাংলাদেশের জন্য হয়েছে, সেটা অসাধারণ আনন্দের ছিল।”

তিনি আরও যোগ করেন, “রেজওয়ান শাহরিয়ার সুমিত একজন অত্যন্ত সৎ নির্মাতা। তার সততারই প্রতিফলন এই অর্জনে।” এবারের উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছে, যা দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!