বিনোদন

“কখনো দেশের বাইরে ছিলাম না” : সুমাইয়া শিমু

আপডেট: ফেব ১১, ২০২৬ : ০৭:০৮ এএম
“কখনো দেশের বাইরে ছিলাম না” : সুমাইয়া শিমু

অভিনেত্রী সুমাইয়া শিমু সম্প্রতি সামাজিক মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন যে তিনি কখনো দেশের বাইরে যাননি। কয়েকদিন ধরে শোবিজ অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এক ভিডিও বার্তায় শিমু বলেন, “আমি এখনো দেশে আছি, এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও দেশে থাকব। আমার কোনো পরিকল্পনা নেই দেশের বাইরে যাওয়ার।”

ভিডিওতে তিনি আরও বলেন, “মাঝে মাঝে আমি ভ্রমণে যাই, ঠিক যেমন আপনারা যান। কখনও ৫ দিন, ১০ দিন বা ১৫ দিনের জন্য দেশের বাইরে যেতে হতে পারে, তবে ঘোরা শেষ হলে আবার দেশে ফিরে আসি।”

সুমাইয়া শিমুর অভিনয় জীবন শুরু হয় নাটক ‘এখানে আতর পাওয়া যায়’ দিয়ে। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। এছাড়া একুশে টিভির ‘ললিতা’ নাটকে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান।

২০০৮ সালে ‘স্বপ্নচূড়া’ নাটকের জন্য দর্শক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। মোট সাতবার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!