বিনোদন

ছেলেটা ঠিক বাবার মতোই হয়েছে : চঞ্চল চৌধুরী

আপডেট: ফেব ১১, ২০২৬ : ০৭:২১ এএম
ছেলেটা ঠিক বাবার মতোই হয়েছে : চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের একটি মুহূর্ত শেয়ার করে আলোচনায় এসেছেন। পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘পদ্মশ্রী’ রাষ্ট্রীয় সম্মান অর্জনের উদযাপন উপলক্ষে বুম্বাদা তার নিজের বাড়িতে চঞ্চলকে আমন্ত্রণ জানান।

মিলন মেলায় অংশগ্রহণের ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী লিখেছেন, “পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদার এই রাষ্ট্রীয় সম্মান অর্জন উপলক্ষে তার নিজের বাড়িতে এক মিলন মেলায় অপূর্ব আতিথেয়তা।”

চঞ্চলের নজর কেড়েছে প্রসেনজিতের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ও। মিশুকের প্রশংসা করে চঞ্চল লিখেছেন, “অনেক অনেক আদর ও ভালোবাসা তারই পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে। ছেলেটা ঠিক ওর বাবার মতোই হয়েছে।”

পোস্টের শেষে চঞ্চল বুম্বাদার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, “অভিনন্দন ও কৃতজ্ঞতা বুম্বাদা।” চঞ্চলের এই পোস্ট ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!