প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন আর বিশ্ব ভালোবাসা দিবসের আনন্দে নিজেকে সাজিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ এই দিনে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সামাজিক মাধ্যমে বসন্তের একগুচ্ছ ছবি ও শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী। ছবিতে তাকে বসন্তের বিশেষ সৌন্দর্য গাঁদা ফুল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।
ছবিতে বসন্তের চিরায়ত হলুদ-সাদা রঙের শাড়ি, ম্যাচিং করা সাজ ও কানের ঝুমকোতে তিনি প্রাণবন্ত ও উজ্জ্বল দেখাচ্ছিলেন। ক্যাপশনে তিনি লেখেন, “বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।”
বুবলী এই সময় নিজের জন্যও কিছুটা সময় বের করেছেন। তার বসন্তে নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কাড়েছে। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার ভক্ত তা দেখে মন্তব্য ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাতেই একটি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে বুবলীর বিশেষ পডকাস্ট প্রচারিত হবে। সেখানে তিনি নিজের ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই, শাকিব খান-এর সাথে সম্পর্কের বর্তমান অবস্থা এবং সন্তান বীরকে নিয়ে অনেক না বলা কথা শেয়ার করবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!